Rokomari.com - রকমারি ডট কম

Rokomari.com - রকমারি ডট কম

by Rokomari.com
Season 1

সুদ না থাকলে পৃথিবী কেমন হতো? | Rokomari

টাকা। আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টাকার সাথে আসে আরেকটি জটিল জিনিস যেটা হলো সুদ। কিন্তু কীভাবে আসলো টাকা আর সুদ এক হয়ে গেলো? কেন টাকার দাম বাড়ে কমে? কীভাবেই বা আসলো এই টাকা? এসকল প্রশ্নের উত্তর পাবেন আজকের গল্পগ্রাফিতে। আজকের গল্পগ্রাফিতে আমাদের অতিথি হিসেবে আছেন মোহাইমিন পাটোয়ারী। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে বিবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক “চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট (CFA)” প্রোগ্রামে যোগ দেন। ২০১৭ সালে তিনি সবচেয়ে কম সময়ে মাত্র তিন বছরের মধ্যে সিএফএর সবগুলো ধাপে কৃতকার্য হন। তারপরে তিনি নিশীথ সূর্যের দেশ নরওয়েতে মাস্টার্স প্রোগ্রামের জন্য বিদেশে পাড়ি জমান। “নরওয়েজিয়ান স্কুল অফ ইকনমিক্সে” থেকে দ্বৈত মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি প্রদানপূর্বক তাকে জার্মানির স্বনামধন্য “মানহাইম বিশ্ববিদ্যালয়ে” পাঠানো হয়। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে দ্বিতীয় মাস্টার্স প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি সরল বাংলায় সবার জন্য অর্থনীতির বই লিখে যাচ্ছেন। বই লেখার পাশাপাশি সংবাদপত্র ও ম্যাগাজিনেও কলাম লিখে যাচ্ছেন মোহাইমিন পাটোয়ারী। তাঁর সরল ভাষায় এবং গল্পের ভঙ্গিমায় লেখাগুলো ব্যাপক পাঠক জনপ্রিয়তা লাভ করেছে।

ইহুদি থেকে মুসলিম হওয়ার পথ | রকমারি বইকথা | রোড টু মক্কা | মুহাম্মদ আসাদ

কবি গবেষক এবং আলেম মুসা আল হাফিজ ১১ বছর বয়সে হাফেজ হন। এছাড়াও তিনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান। ২০০৯ সালে কর্মজীবনের শুরু ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামেয়া মাদানিয়ায় শিক্ষকতা এবং মাসিক আল ফারুকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। ২০১৬ সালে উচ্চতর ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খায়র আল ইসলামীয়া সিলেটে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এই পর্বে তিনি কথা বলেছেন "দ্য রোড টু মক্কা" বইটি নিয়ে। এটি মূলত মুহাম্মদ আসাদের ইসলামে যাত্রার একটি আত্মজীবনীমূলক বিবরণ। বইটি ইসলামী সাহিত্যের একটি ক্লাসিক এবং বিংশ শতাব্দীতে লেখা ইসলামের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে একটি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়ে থাকে। ইসলাম এবং আধ্যাত্মিক যাত্রা নিয়ে বিষদভাবে জানতে দেখুন আজকের এই পর্বটি।

যেভাবে আমার সব দ্বিধা এবং সংশয় কেটে গেলো | Rokomari

একটা মানুষের ভালো লাগায় জায়গা কোয়ান্টাম মেকানিক্স। সে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের কাতারে একজন বাংলাদেশের গর্ব। সেই ব্যক্তিটা যখন রকমারির বই কথায় আসলো এমন একটা বই নিয়ে আলোচনা করতে। সেই বই নিয়ে অনেকেরই কাছেই একটু সাংঘর্ষিক লাগবে কারণ এই মানুষটার পড়শানা কাজ কর্ম বিচরণ এটার সাথে এই বইটা কী যায়? বইয়ের তো এখানেই মাহাত্ম্য সে কখনও আমাদের আলোর পথ দেখায় কখনও আবার অন্ধকার। তেমনি আমাদের বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা:) এর পৃথিবীতে কাটানো মানবজাতির জন্য শ্রেষ্ঠ জীবনের জীবনী নিয়ে লেখা আর রাহিকুল মাখতুম নিয়ে কথা হয়েছে আজকের বইকথায়। আর অতিথি হিসেবে যিনি ছিলেন তিনি আর কেউ নন তিন হলেন ড. এম রেজওয়ান খান স্যার অধ্যাপক ও এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাডভান্স গবেষণা ইনস্টিটিউট(UIU)।

সাইবার ক্যাফেতে বসে কোডিং শিখতাম | Rokomari

আজকের পর্বের অতিথি একজন সিওও। সে বাংলাদেশের অন্যরকম অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রোগ্রামিং হিরো’ এর একদম শুরু থেকে আছেন। তিনি হলেন আব্দুর রাকিব। তার নেতৃত্বে প্রোগ্রামিং হিরো এখন পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় তিন হাজারের বেশি কোডিং ক্যারিয়ার রিলেটেড জব প্লেসমেন্ট করেছে এবং তাদের লক্ষ্য আগামী ২০২৮ সাল নাগাদ তারা প্রায় ১০ হাজারের বেশি স্টুডেন্টদের জন্য জব প্লেসমেন্ট করে দিবেন। আজকের পর্বে বেশ কিছু গুরত্বপূর্ণ ইনসাইট বরাবরের মতই থাকবে। যে ইনসাইটগুলো আপনাকে কেউ হয়ত কখনই বলবে না। এই বিষয়গুলো আপনারা যদি নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আজকের পর্বটি সার্থক হবে।

যে ডাক্তার ডায়াবেটিস ভালো করতে পারে | Rokomari

আপনার বা আপনার বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি যেই হোক না কেন পরিবারের যেকোনো একজন এর বর্তমান বিশ্বে ডায়াবেটিস নেই এরকম পাওয়া খুবই বিরল। আর ক্যান্সার যে হারে বাড়ছে তাতে ডাক্তাররা বলেই দিচ্ছে যে আপনার হাতে খুব বেশি আর সময় নেই। ডাক্তাররা এরকম কিছু রোগ আছে যেগুলো হলেই বলবে এই রোগের কোন চিকিৎসা নেই। আজীবন এই রোগ নিয়ে আপনাকে বয়ে বাড়াতে হবে। কিন্তু কেউ যদি এখন আপনাকে বলে যে এই মরণব্যাধি রোগগুলোরও চিকিৎসা হয় এবং ঠিক হয়! তখন কী আপনার তাকে ভণ্ড বা প্রতারক বলেই মনে হবে তাই না? তবে আজকের পর্বের অতিথি হয়ে যিনি তার জীবনের গল্প বলতে এসেছেন তিনি নিজেই এরকম এক রোগে আক্রান্ত ছিলেন এবং সেই রোগ থেকে সেরে উঠে পৃথিবীর মানুষকে সুস্থ করছেন। তিনি আর কেউ নন তিন হচ্ছেন ডা. মোজিবুল হক। চলুন তার মুখেই শুনি তার জীবনের অসাধারণ গল্প শুনি

বিগ ব্যাং থিওরি: কোরআনের আয়াতে লুকানো ১৪’শ বছরের পুরোনো সত্য! | Rokomari | বইকথা

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম আজকে তিনি এসেছেন বইকথার এপিসোডে, Return of the God Hypothesis: Three Scientific Discoveries That Reveal the Mind Behind the Universe এই বইটা নিয়ে। বইটার নামে দুইটা শব্দ ‘God’ এবং ‘Hypothesis’ তার সাথে ‘Science’ এর একটা যোগসূত্র। মাথায় কেমন জেনো ঘুরপাক খাচ্ছে না ব্যাপারটা? সৃষ্টিকর্তাকে নিয়ে আবার কীসের হাইপোথিসস? আবার বিজ্ঞান আর কোরআন কে এক করতে যাওয়া কী আছে এই বইটায়? আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বইকথার উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ এক সময় ‘Non Believer’ ছিলেন, তারপর তিনি তার জীবন অনুসন্ধান করতে গিয়ে তিনটা প্রশ্নের মাথায় গিয়ে ঠেকলেন। তারপর তার চিন্তার জগৎ ভেঙে চুর মাড় করে দিলো, এখন তার অবস্থা তো আপনারা দেখছেনই। আজকের পর্বে রকমারির দর্শকদের একটা স্পয়লার দেই, আপনারা শুধু সোহাগ ভাইয়ের করা প্রশ্ন গুলো শুনবেন। কে জানে সেই তিনটা প্রশ্নের উত্তর এই এপিসোডেই আছে কি না!

প্যাশন না থাকলে সেটা প্রফেশন বানাবেন না! | Rokomari

পৃথিবীতে মার্কেটিং জিনিসটার কেন দরকার? আপনি একটা প্রোডাক্ট বানালেন সেটা হয়ত মানুষের দরকারি কিছুই হতে পারে। তখন বেশ ভালো ব্যবসায়ই হচ্ছিলো আপনার। কিন্তু সমস্যা হলো তখনই যখন ঠিক একই প্রোডাক্টটা আরেকজন বানানো শুরু করলো, তখন? এই বিষয়টাই আমাদের জীবনের বড় একটা সমস্যা। আমাদের জীবনের সবকিছুই বলতে গেলে খাবার, পোশাক, ব্যবহার করার সমস্ত সামগ্রী সব কিছুই নির্ভর করে এই মার্কেটিং এর উপর। আজকের পর্বের অতিথি জনপ্রিয় লেখক প্রলয় হাসান। তিনি একজন বেস্টসেলার রাইটার সেই থাকে একজন মার্কেটার। তিনি ২০০৭ সাল থেকে মার্কেটিং বিষয়ে লেখালেখি করে আসছেন এবং তার লেখাগুলো জন সাধারণের বেশ উপকারেও আসছে। হ্যাঁ এখন অনেকের ধারণা হতেই পারে এই পর্বটা হয়ত আমার জন্য নয়। কারণ আমি তো মার্কেটার হবো না বা ব্যবসা শুরু করবো না। কিন্তু তা নয়! আজকের পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে সেগুলো আপনাদের জানা থাকা দরকার।

আমি কোন কাজ করলে মরার সময় শান্তি পাবো? | Rokomari |

বাদল সৈয়দ (সৈয়দ মোহাম্মদ আবু দাউদ) বাংলাদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সমাজকর্মী। তিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি "পে ইট ফরওয়ার্ড", "অনেস্ট", "পেরেন্টস লাউঞ্জ" এর মতো বিভিন্ন চ্যারিটি উদ্যোগ পরিচালনা করেন। তিনি একজন লেখক হিসেবেও অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। এই পর্বে তিনি আলোচনা করেছেন এ.পি.জে. আবদুল কালামের জীবনী নিয়ে লিখা বই "What Can I Give" নিয়ে। বইটি লিখেছেন এ.পি.জে. আবদুল কালামের ছাত্র এবং সহকর্মী সৃজন পাল। বইটি স্বার্থহীনভাবে সমাজকে কিছু দেওয়ার দায়িত্ববোধ এবং জীবনকে সেবামূলকভাবে পরিচালিত করার উপর আলোকপাত করে। বাদল সৈয়দের অসাধারণ সমাজকর্ম ও লেখালেখির যাত্রা সম্পর্কে জানতে এবং এ.পি.জে. আবদুল কালামের এই অনুপ্রেরণামূলক বইটি সম্পর্কে বিশদভাবে জানতে, দেখুন আজকের এই পর্বটি।
Season 1

রাসেল’স ভাইপার কী আসলেই বেড়ে গেছে? | Rokomari

ছোটবেলায় বিজ্ঞান বইতে আমরা কম বেশি সবাই খাদ্য শৃঙ্খল নিয়ে পড়েছি। সেখানে ইঁদুর কে সাপ , সাপ কে চিল, চিলকে তার থেকে বড় প্রাণী খায়, এভাবেই পরিবেশ টিকে থাকে একেকটা বাস্তুতন্ত্রে। কিন্তু ব্যাঘাত ঘটে তখনই যখন এই চেইন থেকে কেউ বিলুপ্ত হয়ে যায়। ফলে অন্য প্রাণীর সংখ্যা বেড়ে যায় পরিবেশ ভারসাম্য হারায়। তাই আমরা ২০২৪ এই ডিজিটাল বাংলাদেশে সাপ নিয়ে করোনা ভাইরাসের মতো আতঙ্কিত। আজকের পর্বটা শুধুই সাপ নিয়ে, যত ধরনের প্রশ্ন আমাদের মনে থাকতে পারে তার সব উত্তরই এখানে পাওয়া যাবে আশা করি। সেই সাথে আমরা এটাও জানতে পারবো কীভাবে সমাজ আমাদের সাপ নিয়ে ভুল ধারণা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আজকের পর্বের অতিথি মো: মাহফুজুর রহমান প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, সেই সাথে প্রধান নির্বাহী, প ফাউন্ডেশন। তার মুখে অসাধারণ কিছু সমসাময়িক গল্প আমরা আজকের পর্বে শুনবো

জুতার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারই বা কেমন? | Rokomari

রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতাটা আমরা সবাই কম বেশি পড়েছি। সেখানে জুতা আবিষ্কারের ঘটনা পড়ে আমরা যে রকম অবাক হয়েছি। ঠিক সেরকম ভাবেই যখন চামড়ার দাম এবং চামড়ার জুতার দাম দেখি তখন চোখ কপালে উঠে যায়! এত দাম কেন? তার উপর প্রায় ৪০৫ বিলিয়ন ডলারের মার্কেট। সেখানে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় সে কীভাবেই বা শুরু করবে? এই সব প্রশ্নের উত্তর দিতে আজকের পর্বে অতিথি হিসেবে এসেছেন, এম. হোসেন জয় ,জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং), কায়রোস ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি.।
11 of 13