আমি কোন কাজ করলে মরার সময় শান্তি ...

আমি কোন কাজ করলে মরার সময় শান্তি পাবো? | Rokomari |

Rokomari.com - রকমারি ডট কম by Rokomari.com
Dec 4, 2024
01:05:44

Episode notes

বাদল সৈয়দ (সৈয়দ মোহাম্মদ আবু দাউদ) বাংলাদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সমাজকর্মী। তিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি "পে ইট ফরওয়ার্ড", "অনেস্ট", "পেরেন্টস লাউঞ্জ" এর মতো বিভিন্ন চ্যারিটি উদ্যোগ পরিচালনা করেন। তিনি একজন লেখক হিসেবেও অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।

এই পর্বে তিনি আলোচনা করেছেন এ.পি.জে. আবদুল কালামের জীবনী নিয়ে লিখা বই "What Can I Give" নিয়ে। বইটি লিখেছেন এ.পি.জে. আবদুল কালামের ছাত্র এবং সহকর্মী সৃজন পাল। বইটি স্বার্থহীনভাবে সমাজকে কিছু দেওয়ার দায়িত্ববোধ এবং জীবনকে সেবামূলকভাবে পরিচালিত করার উপর আলোকপাত করে।

বাদল সৈয়দের অসাধারণ সমাজকর্ম ও লেখালেখির যাত্রা সম্পর্কে জানতে এবং এ.পি.জে. আবদুল কালামের এই অনুপ্রেরণামূলক বইটি সম্পর্কে বিশদভাবে জানতে, দেখুন আজকের এই পর্বটি।

Keywords

রকমারি
রকমারির গল্প
রকমারি ডট কম
বাদল সৈয়দ
What Can I Give
বইকথা