যে তিনটা টিপস আপনাকে ডিজিটাল মার্...

যে তিনটা টিপস আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে প্রো বানাবে | Rokomari |

Rokomari.com - রকমারি ডট কম by Rokomari.com
S1 · E28
Jan 21, 2025
01:04:58

Episode notes

বর্তমান সময়ে কোন বিষয়টা সবচেয়ে বেশি ট্রেন্ডি? AI নাকি ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ এই দুটো বিষয়ই এখন আমাদের দেশে বেশি আলোচিত। কারণ প্রথমটার ভয় অনেকের মধ্যে ঢুকেছে যে এই এআই হয়ত তাদের চাকরি খাবে, আর দ্বিতীয়টা অর্থ উপার্জনের স্কিলের উপর শীর্ষে। মুনাফ মুজিব চৌধুরী বাংলাদেশের আলেফ গ্রুপের পার্টনার ডিরেক্টর এবং Ekshathe Foundation এর ফাউন্ডার। আলেফ গ্রুপ মূলত বাংলাদেশের মেটার সব ধরনের ব্যবসায়িক কার্যক্রমগুলো দেখে। মুনাফ মুজিব চৌধুরীর মার্কেটিং সেক্টরে 14 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। 2022 সালে, মুনাফ মুজিব চৌধুরী Social Innovation এ তার কৃতিত্বের জন্য জন্য বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পান। এই অ্যাওয়ার্ডটি তাকে একসাথে ফাউন্ডেশন এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু সমস্যা সুন্দর কিছু ইনভেশন দিয়ে সমাধান করার জন্য দেওয়া হয়েছে। আজকের পর্বে মুনাফ মুজিব চৌধুরী তার জীবনের বিন্দু থেকে বাংলাদেশের এত পজিশনে যাওয়ার সুন্দর গল্পটি আপনাদের জানাবেন। সেই সাথে বর্তমান সময়ের আলোচনার শীর্ষে থাকা বিষয়গুলোর ভবিষ্যৎ কী সেটা নিয়ে চুল-চেড়া করা হবে। আরেকটা বিষয়, ফেসবুকের কোন প্রতিনিধি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে দু-চারটা টিপস দিবে, আপনাদের কী মনে হয় এটা আপনারা কোন কোর্সে পাবেন?

Keywords

রকমারি
গল্পগ্রাফি
রকমারির গল্প
AI
ডিজিটাল মার্কেটিং
মুনাফ মুজিব চৌধুরী
Ekshathe Foundation