Rokomari.com - রকমারি ডট কম

Rokomari.com - রকমারি ডট কম

di Rokomari.com
Stagione 1

Nadir On the go কে দর্শকরাই উঠিয়েছে | Rokomari | ‪@NafeesSalim‬

Content creation এখন আমাদের দেশে বেশ জনপ্রিয়। আর আজকের পর্বে আমাদের দেশের একজন পরিচিত মুখ, Content creator নাফিস সেলিম । তাকে আমরা 2 Cent Podcast এবং তার নিজের নিজের চ্যানেলের content এর জন্য চিনে থাকি। তার সব সময় একটা লক্ষ্য থাকে তার বানানো content মানুষের জীবনে কী Impact রাখছে এবং সেই সাথে তার নিজের Quality Improve করছে কিনা। আজকের পর্বে, নাফিস সেলিম Content creation এর এমন কিছু টিপস এবং Insights তুলে ধরবেন, যেগুলো আমার Content creation নতুন করে প্রবেশ করতে চাচ্ছি এবং যারা এই প্রফেশনে আছি। সবার জন্যই বেশ কার্যকর হবে।

Startup করার জন্য যদি ১ টা বই পড়তে হয় তাহলে এই বইটাই পড় । Jhankar Mahbub & Mahmudul Hasan Sohag

Startup করার জন্য যদি ১ টা বই পড়তে হয় তাহলে এই বইটাই পড় । Jhankar Mahbub & Mahmudul Hasan Sohag উদ্যোক্তাদের হতে হবে লার্নার। যে যত বড় লার্নার হতে পারবে, সে ততই বড় এন্টারপ্রিনার হতে পারবে। যে কোনো বিজনেস এর শুরুতে অবশ্যই একটা ভিশন সেট করতে হবে, সেটা যে কোনো কিছুই হতে পারে। হতে পারে আপনি চাচ্ছেন আপনার কোম্পানিতে ১০০০ মানুষ কাজ করবে, হতে পারে আপনি চাচ্ছেন যে দেশের ফুড প্রবলেম সল্ভ করবেন। তাই উদ্যোক্তা হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারে The Lean Startup: How Today's Entrepreneurs Use Continuous Innovation to Create Radically Successful Business বইটি।

বিক্রয় বন্ধুর জীবনের গল্প | Rokomari

Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers, you can buy anything from Bangla Upannash or English storybooks to academic, research, or competitive exam books. Superfast cash-on-delivery service brings the products to your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence to your online shopping experience. Happy Shopping with Rokomari.com!

শুধু প্রতিষ্ঠানের ট্যাগ নয়, প্রফেশনকে সম্মান করে এগিয়ে যেতে চাই | Rokomari

ডাক্তার হওয়ার স্বপ্ন বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে নিজের মধ্যে লালন করে। এই স্বপ্ন চোখে নিয়েই প্রতিবছর মেডিকেল ভর্তি যুদ্ধে নামে লাখ লাখ শিক্ষার্থী। কিন্তু এর মধ্যে খুব সামান্য পরিমাণ শিক্ষার্থীই নিজের লক্ষ্যের পথে প্রথম ধাপ পেরোতে পারে। এই পথ অতিক্রম করতে কেবল তারাই সাহায্য করতে পারে যারা নিজেরা এই পথ পেরিয়েছে। এবারের গল্পগ্রাফিতে আমরা নিয়ে এসেছি এমন একজনকে যে শুধু এই পথ অতিক্রমই করেননি এই পথে রীতিমত রাজত্ব করেছেন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া তাজওয়ার হাসনাত ত্বোহা আপনাদের শোনাবেন তার এই পথে বিজয়ী হওয়ার গল্প।

এই দেশে ব্যবসা করা সহজ না - উদ্যোক্তা কথা

বুয়েট থেকে বের হয়ে একজন স্বপ্ন দেখলো যে সে দেশের জন্য কিছু একটা করবে দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখবে। সবার মতো শ্রোতে গা ভাসিয়ে বিদেশে পাড়ি জমাবে না। তারপর সেই স্বপ্নের যাত্রা শুরু হলো, রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড কোম্পানির মাধ্যমে। সেই কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় এনার্জি কোম্পানি ভাবা যায়! তারপর গড়ে তুললেন স্কলার্স ইউনিভার্সিটি এবং রিভেরী স্কুল। এই জার্নিটা মোটেও সহজ ছিল না। জার্নিটা সহজ ছিল না দেখেই তো আমাদের উদ্যোক্তা কথা। তাদের গল্পটা শোনার জন্যই তো আমাদের এত আয়োজন। আজকের পর্বের অতিথি মো: আরিফুল হক শুহান ভাইস চেয়ারম্যান রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড।

লাখ টাকার চাকরি আপনাকে খুঁজছে | Rokomari

আজকের পর্বের অতিথির এক সময় ৯০ হাজার টাকার চাকরি ছিল। সেই তারই আবার এক সময় মিরপুর থেকে গুলশানে যাবার গাড়ি ভাড়া ছিল না। শেষ যেদিন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আর কোনোদিন চাকরি করবেন না। মানুষের জন্য চাকরি তৈরি করে দিবেন। তাই নিজেই শুরু করেন CV তৈরি করা। আজকের পর্বের অতিথি নিয়াজ আহমেদ CV রাইটিং নিয়ে এমন কিছু কথা বলবেন যেগুলো আমরা করি না বলেই চাকরি পাই না! চাকরি পেতে চাইলে আজকের পর্বটি বার বার দেখুন!

৩০০০ বছরের চিন্তার ইতিহাস । Sophie's world History of 3000 years consequences Sohag & Dr. A.N Tushar

Sophie's World বইটি বিশ্বজুড়ে ৪ কোটিরও বেশী কপি বিক্রি হয়েছে, প্রকাশ হয়েছে ৫৭ টিরও বেশী ভাষায়। এই বইটি অনেকের জীবনে গভীর রেখাপাত করেছে। সোফির জগৎ বইটি নিয়ে আলোচনা করেছেন আব্দুন নূর তুষার এবং মাহমুদুল হাসান সোহাগ। এই বইয়ে উঠে এসেছে ৩ হাজার বছরের চিন্তার ইতিহাস। বইকে ঘিরে এই আলোচনার কোন অংশ আপনার ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে জানান কমেন্টে।

ডায়েট নিয়ে যত ভুল ! Rokomari

প্রতিদিন তো আমরা কতকিছুই খাচ্ছি। কিন্তু এই বিষয়টা মনে পড়ে যখন আমরা গুরতর অসুস্থ হয়। অনেকেই চেষ্টা করি যে পরিপূর্ণ একটা ডায়েট করবো কিন্তু আমরা যে বাঙালি। কিছুদিন পরেই আবার আগের অবস্থা। এই ধরনের ঝামেলা থেকে বাঁচার কী কোন উপায় নেই? এই সব ধোঁয়াশা উত্তর দিতে আজকের গল্পগ্রাফিতে হাজির হয়েছেন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল। তিনি ঢাবির পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের ১৬ তম ব্যাচ এবং অমর একুশে হলের ছাত্র হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরবর্তীতে তিনি এনইউবি থেকে এমপিএইচ সম্পন্ন করেন। এই পর্বে আমরা বেশ ভালো একটা ধারণা পাবো। কীভাবে নিজের দৈনন্দিন জীবনে কাজের পাশাপাশি খাবারকে ভালোবেসে নিজেকে সুস্থ রাখতে পারবো। ” খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন খাবারকে ভালোবেসে” - ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল।

ইমার্জেন্সি ফান্ড থাকা Must | Rokomari

আমাদের বাঙালিদের অন্যতম প্রধান সমস্যা- আমরা যা আয় করি তার থেকে ব্যয় করি বেশি। তাই তো আমাদের মাথায় ঋণের বোঝা এত বেশি। একটু ভালো থাকার আশায় আমরা প্রচুর পরিশ্রম করি ঠিকই। কিন্তু কীভাবে খরচ করব সে বিষয়ে ধারণা না থাকায়, সেই আগের অবস্থাতেই আবার ফেরত যাই। আজকের এই বিশেষ পর্বে আমাদের অতিথি হয়ে এসেছেন, এমন একজন ব্যক্তি যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস করেছেন প্রথম শ্রেণিতে, পড়েছেন ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে। তিনি হলেন সাইফুল হোসেন। তিনি পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এর জন্য বিশেষ ভাবে জনপ্রিয়। আজকের এই পর্বে তিনি যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করেছেন। সেগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারলে। ধনী হতে আমাদের ঠেকায় কে।

সেলফ হেল্প বই এটার মতো আর একটিও নেই | Rokomari | Zaved Parvez | Mahmudul Hasan Sohag

রকমারির ইতিহাসে 'বইকথা'য় কোনো অতিথিকে দ্বিতীয় বার কখনই আনা হয় নি। কিন্তু এবার সেই নিয়ম রধ করে 'As a thinketh' বইটা নিয়ে ডিসকাশন করতে আবার আমাদের 'বইকথার' সেটে হাজির হলেন জাভেদ পারভেজ। 'As a thinketh' বইটা খুবই ছোট্ট। তবে আমাদের প্রিয় সোহাগ ভাই এবং জাভেদ পারভেজ বইটা নিয়ে আলোচনা করতে করতে ১ ঘন্টা পার করে ফেলেছেন ভিডিওতেই। তাহলে বুঝতেই পারছেন বইটা কেমন বই? বইটা ১২০ বছর আগে প্রকাশিত হয়েছিলো ঠিকই কিন্তু এই ২০২৩ সালে এসেও বইটা নিজের স্থান এখনো সবার উপরেই রাখছে। বইটার লেখক জেমস এলান জানতেও পারলেন না যে তার বই সেলফ হেলফ জনরাই কিভাবে রাজত্য করছে। ভিডিওটি দেখুন এবং নিজের জীবনে সমৃদ্ধ করুন। তাহলেই আমাদের কস্ট হবে সার্থক!
10 di 13