এই একটি ভিডিও হাজারটা ভিডিও দেখার...

এই একটি ভিডিও হাজারটা ভিডিও দেখার সমান | Rokomari

Rokomari.com - রকমারি ডট কম di Rokomari.com
S1 · E49
25 mar 2025
30:29

Note sull'episodio

ক্ষমতার কাছে তো সবাই থাকতে চায়! কেউ হয়ত ক্ষমতাবান হন কেউ হয়তো বা না। কিন্তু যারা ক্ষমতার পাশে থাকেন তাদের জীবনটা কেমন? এই ধারণাগুলো তুলে ধরতেই এই পরবে হাজির হয়েছেন মো. নজরুল ইসলাম খান। ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব পদ থেকে অবসর গ্রহণের পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মো. নজরুল ইসলাম খান। তাকে আমরা শিক্ষা সচিব হিসেবেই বেশি চিনি। কারণ সে দেশের শিক্ষাখাতে যে অবদান এবং বিপ্লব তৈরি করেছেন, সেটা আমাদের জাতির জন্য অনেক বড় এক পাওয়া। তাছাড়াও আমরা তাকে প্রায় সময় টিভিতে বিভিন্ন টক-শো’তে দেখি। সেখানে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে কী করা যেতে পারে তা নিয়ে যথেষ্ট সমালোচনা-আলোচনা সৃষ্টি করেন। কিন্তু তার জীবনেরও তো একটা গল্প আছে! সেটা কি আমরা সবাই জানি? তাই তার জীবনের নানা অজানা গল্প শোনার জন্যই এবারের পর্বে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং সম্পূর্ণ পর্বটি দেখুন। এবং রকমারির সাথেই থাকুন।

Parole chiave

রকমারি
গল্পগ্রাফি
রকমারির গল্প
মো. নজরুল ইসলাম খান
ক্ষমতার ধরণ