Rokomari.com - রকমারি ডট কম

Rokomari.com - রকমারি ডট কম

por Rokomari.com
Temporada 1

বাংলাদেশ বাদে কোন দেশেই গ্রামার শেখানো হয়না | Rokomari | Saifur's

“সাইফুর’স কোচিং সেন্টার” বাংলাদেশে ইংরেজির শিক্ষা এবং পরিচর্যার ক্ষেত্রে জনপ্রিয় নাম। ইংরেজি ভাষা শুদ্ধভাবে লেখা, পড়া এবং উচ্চারণ শেখার জন্য অনেকেই সাইফুর’স কোচিং সেন্টারের শরণাপন্ন হয়। বাঙালিদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে যিনি অক্লান্ত পরিশ্রম করে “সাইফুর’স কোচিং সেন্টার” প্রতিষ্ঠা করেছেন, তার নাম সাইফুর রহমান খান। বুয়েট, ঢাবি, জাপানের মতো জায়গায় পড়াশুনা করার পরও তিনি শেষ-মেষ বাঙালিদের ইংরেজি শেখাতে শুরু করলেন। এখন কথা হচ্ছে তিনি কি তার প্যাশন ফলো করতেই এই পেশা বেছে নিয়েছিলেন, না এখানে উপার্জন ভালো হয় তাই? আবার তিনি একশোর ও বেশি বই লিখেছেন এবং এই ইংরেজি নিয়ে নানা ধরনের গবেষণা করে যাচ্ছেন। তার উদ্দেশ্যে কি, ভবিষ্যৎ এ আরো কি কি করতে চান এবং তার জীবনের নানা অজানা ঘটনা থেকে অনুপ্রেরণা নিতেই আজকের এই পর্ব।

রবীন্দ্রনাথ যেভাবে আজও প্রাসঙ্গিক । Mahmudul Hasan Sohag । Atiur Rahman । Boikotha

রবীন্দ্রনাথ যেভাবে আজও প্রাসঙ্গিক । Mahmudul Hasan Sohag । Atiur Rahman । Boikotha দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন তিনি, দেখেছিলেন যুদ্ধের কুফল। তাঁর মৃত্যুর পর প্রায় আশি বছর পেরিয়ে গেলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। কবিতা, গল্প, নাটক , উপন্যাস আর প্রবন্ধ মিলিয়ে কোথায় পড়েনি রবীন্দ্রনাথের পদচিহ্ন? কোথায় তাঁর ভাবনা বিকশিত হয়নি গাছের শেকড়ের মতো? কৃষির উন্নয়নে তিনি শুধু কৃষককে নয়, বিজ্ঞানী ও বিদ্বানকেও ভেবেছিলেন এক ছায়াতলে। সেই সময়েই তিনি ভেবেছিলেন জলবায়ু পরিবর্তন নিয়ে। শিক্ষা, অর্থনীতি ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথ ছিলেন সবার চেয়ে আধুনিক। এমনকি এখনো তাঁর চেয়ে আধুনিকতর মানুষ বিরল। উন্নয়ন ও সমবায় নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা ছিলো বিস্ময়কর। অনেক অর্থনীতিবিদের চেয়ে অগ্রসর। নিজের বিদ্যায়, বুদ্ধিতে ও যোগ্যতায় রবীন্দ্রনাথ প্রিয় হয়ে উঠেছিলেন তাঁর মুসলিম প্রজাদের কাছেও। কিন্তু আধুনিক বিশ্বের এই সংকটকালে আজ তিনি কী করে প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথের ‘সমবায়নীতি’ এবং ‘আত্মশক্তি’ বই দুটির নিরিখে তা নিয়েই আলোচনা হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, লেখক, রবীন্দ্রপ্রেমী এবং গবেষক ডক্টর আতিউর রহমানের সঙ্গে। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে সচেতন এবং চিন্তিত যে কোনো মানুষের জন্য আলোচনাটি হতে পারে যথেষ্ট ভাবনার খোরাক।

বাংলার যে ইতিহাস আপনি কখনই জানতেন না | Rokomari

‘গণতন্ত্র মুক্তি পাক’ এই ছবিটা আমরা সমাজ বইতে ইতিহাসের বইতে দেখে নি! এরকম বাঙালি মানুষ পাওয়া বিরল। কিন্তু আপনাদের মনে কখনও কি প্রশ্ন তৈরি হয় নি যে ছবিটা তুলল কে? কে সেই ব্যক্তি যার তোলা ছবিতে এরশাদ সরকারে পতন হলো? ৮৬ সালের ঝড়, ৯৮ এর বন্যা, সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত দুর্লভ ছবি দেখে আজও আমরা সেই অতীতে চলে যাই। বাংলার ইতিহাস আমাদের রক্তে ভেসে ওঠে। সেই মানুষটা হচ্ছেন ‘পাভেল রহমান’। আলোকচিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০২১ সালে একুশে পদক লাভ করেন। এই মানুষটার ও তো গল্প আছে যেগুলো না জানলে আমাদের, বাংলার গৌরবময় ইতিহাস অজানা রয়ে যাবে। তার থ্রিলার, সাসপেন্স, রহস্যময় গল্পগুলো বলতেই তিনি হাজির হয়েছেন আজকের এই পর্বে!

কি ছিলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেপথ্যে? | Rokomari | Russia | Ukraine | Sri Lanka

রাজনীতি আমরা কে না করি! পৃথিবীর পূর্ব ইতিহাস ঘাটলে দেখা যাবে, ক্ষমতার জন্য আমরা কতটা অমানবিক হয়েছি। ক্ষমতার স্বাদ যে একবার পায় তার যে কী হয়! তার রহস্য আমরা আজও উদ্‌ঘাটন করতে পারলাম না! এর জন্য আমাদের পড়াশুনা, আলোচনার-সমালোচনার এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয় হয়ে উঠেছে রাজনীতি। তাই এবারের গল্পগ্রাফির সেটে আমরা একটু ভিন্নধর্মী গল্প শুনবো, এবং সেই গল্পটা করতে এসেছেন মোহাম্মদ মিরাজ মেয়া, লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। এই পর্বে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, শ্রীলংকার ঘুরে দাঁড়ানোর অজানা রহস্য সহ আরো মাথা খারাপ কার বিষয় জানতে পারবো। সতুরাং পুরো পর্বটি দেখুন। রকামরির সাথেই থাকুন।

হিরোশিমা'র বীভৎস ধ্বংসযজ্ঞের গল্প | Mahmudul Hasan Sohag | John Hersey #podcast

হিরোশিমা'র বীভৎস ধ্বংসযজ্ঞের গল্প । Mahmudul Hasan Sohag| John Hersey দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আমেরিকার নিক্ষিপ্ত পারমাণবিক বোমার আঘাত। এই নির্দয় হামলার পর কেমন ছিল আক্রান্ত মানুষদের জীবনযাত্রা? কী করে তারা সামলে উঠলো এত বড় ক্ষতি, কিংবা জাপান কিভাবে ঘুরে দাঁড়ালো এই দুর্দশার পর? পৃথিবীতে কিছু অনুসন্ধিৎসু, মহৎপ্রাণ মানুষ থাকেন, যারা ঘটনার ঘনঘটা থেকে প্রকৃত সত্যের রঙটুকু তুলে আনতে চান, যেতে চান ঘটনার গভীরে। জন হার্সি সেরকমই একজন মানুষ। দীর্ঘ সময়ের অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং জনসংযোগের পর তাঁর হাত দিয়ে বেরিয়ে আসে ‘হিরোশিমা’ বইটির বর্ণনা, যাতে নেই কোনো চটুল অলংকরণ, তবু শেষ না করে ওঠা যায় না। হিরোশিমার সেই হামলায় বেঁচে যাওয়া ৬ জন মানুষের অনুপুঙ্খ বিবরণ, এবং তাদের জীবনের পটপরিবর্তন থেকে পাওয়া যায় জাপানের ইতিহাস। এই গুরুত্বপূর্ণ বইটি নিয়েই এবারের বইকথায় আলোচনা হলো জনাব শফিকুল আলমের সঙ্গে। জনাব শফিকুল আলম কর্মরত আছেন ‘Agence France-Presse’ (AFP)’র বাংলাদেশ ব্যুরো'র চিফ হিসেবে। একজন সাংবাদিক হিসেবে বইটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরলেন লং ফর্ম সাংবাদিকতার সৌন্দর্য এবং গুরুত্বও। সত্যানুসন্ধানী, ইতিহাসপ্রিয় মানুষদের জন্য তো বটেই, যারা সাংবাদিকতায় পড়ছেন, কিংবা পড়তে চান, এমন উদ্যমী তরুণদের জন্যও এই আলোচনাটি হতে পারে যথেষ্ট চিন্তা জাগানিয়া।

আলেমরা ইংলিশ না পারার কারণে বিদেশে যেতে পারে না |Rokomari |

‘আমি ইংলিশের মন্ত্রী হতে চাই’, এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, এবং আপনাদের অভূতপূর্ব ভালোবাসা পেয়ে সাইফুর রহমান স্যারকে আমরা আবার আমাদের গল্পগ্রাফির সেটে আমন্ত্রণ জানিয়েছি। আরো একটি বিষয় গল্পগ্রাফির ইতিহাসে এই প্রথম কোনো অতিথি দ্বিতীয়বার আসলেন তার গল্প শোনাতে। আজকের এই পর্বে সাইফুর রহমান স্যার যদি বাস্তবেই ইংলিশের মন্ত্রী হতে পারেন, তাহলে তিনি কী কী করবেন! তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হবে। এই অংশে বিশেষ একদল মানুষদের জন্য স্যার কি করার চেষ্টা করছেন সেই গল্পই উঠে আসবে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখুন এবং রকমারির সাথেই থাকুন।

সফল হতে ধাক্কা লাগে| Rokomari |

আজকের এই পর্বে আমরা ভিন্ন ধর্মী এক গল্প শুনবো। আমাদের ধারণা এরকম গল্প আপনারা এর আগে কখনই শুনেন নি। কারণ এবারের পর্বে , মুহম্মদ আনোয়ার হোসেন ফকির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আনোয়ার হোসেন বর্তমানে একজন জনপ্রিয় কর্পোরেট প্রশিক্ষক। তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ট্রেইনিং বাংলা” এর স্বত্বাধিকারী। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে গত এক দশক যাবত রবি আজিয়াটা লিমিটেড এ দক্ষতা ও সুনামের সাথে ডাটাবেজ ম্যানেজমেণ্টে বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করে এসেছেন। তার কর্মপরিধির মধ্যে আছে প্রকল্প ব্যবস্থাপনা, সংরক্ষণ ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদি। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতু টোল ব্যবস্থাপনা পরিচালনা এবং একটি সফটওয়্যার-হার্ডওয়্যার ডেভলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত ছিলেন। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি ব্যক্তিগত আগ্রহে ট্রিনিটি বিশ্ববিদ্যালয়, ডেলাওয়ার, ইউ. এস. এ থেকে এম. বি. এ ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড প্রেজেন্টেশন, চার্ট এন্ড গ্রাফিক্যাল ডাটা রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে পঞ্চাশ হাজার শ্রম-ঘণ্টারও অধিক প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। আজকের পর্বে নতুন কিছু ঘটে গেছে, এবং আপনাদের চোখে নতুন কী কী পরল, কমেন্ট সেকশন এ জানান।

যে কারনে নিজেকে বদলাবেন | Mahmudul Hasan Sohag | Who moved my cheese #podcast

যে কারনে নিজেকে বদলাবেন | Mahmudul Hasan Sohag | Who moved my cheese #podcast “হু মুভড মাই চিজ” বইটিতে স্পেন্সর জনসন দেখিয়েছেন কীভাবে একটি সহজ চিন্তার এবং কাজের মাধ্যমে জীবনের কঠিন অবস্থাগুলোকে পরিবর্তন করা যায়। গল্পটি আপনাকে শিখাবে কীভাবে পুনরায় হাসতে হয়; নিজেই নিজেকে সাহায্য করে নতুন কিছু অর্জন করতে হয়। গল্পটিতে দেখা যায় সমস্যার মধ্য দিয়ে ছুটে চলার সাথে সাথেই কেউ কেউ শিখে নেয় তার কাজের ধারা, আবার অনেকেই তার পুরনো অভ্যাসেই বন্দি রাখে নিজেকে। এই বইটিতে এসবকিছুই তুলে ধরা হয়েছে পনিরের গল্পের মাধ্যমে। বইকথার এবারের পর্বে ‘হু মুভড মাই চিজ’ বইটি নিয়ে আলোচনা করেছেন মাহমুদুল হাসান সোহাগ এবং যিশু তরফদার। আপনি যদি পরিবর্তন ভয় পান, সবসময় কমফোর্ট জোনে থাকতে চান, অন্য পরিবেশে মানিয়ে নিতে পারেন না বা চান না, অথবা আপনার যদি খারাপ সময় নিয়ে কোন চিন্তা না থাকে, তাহলে “হু মুভড মাই চিজ” বইটি আপনার অবশ্যই পড়া উচিৎ।

যে সত্যগুলো কেউ আমাদের বলতে চায় না | Rokomari | Mashahed Simanta

নতুন কোন জায়গায় গেলে। আমাদের প্রথম সমস্যা আমরা হয় বেশি মিশে ফেলি, নয়ত মিশতেই পারি না। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুইটা পার্সোনালিটি সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে। এখন স্টুডেন্ট লেভেলে আমরা সবাই একটা সমস্যায় পরি বন্ধু বানানো নিয়ে, একাডেমিক রেজাল্ট নিয়ে, রিলেশন নিয়ে, ফ্যামেলির সাথে বোঝা-পরা নিয়ে। এই সব কিছু কীভাবে হ্যান্ডেল করা যায়? এই গাইডলাইন তো কেউ আমাদের দেয় না। যে গাইডলাইনটা আমাদের সবচেয় বেশি দরকার সেটাই কেউ আমাদের বলতে চায় না। কিন্তু আজকের পর্বে মাশাহেদ হাসান সীমান্ত যে কিনা আমাদের কাছে লাইফ কোচ হিসেবে বেশি জনপ্রিয়। তার কাছ থেকে অসাধারণ কিছু ইনসাইট আমরা পাবো। যে ইনসাইট’স আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে বাধ্য। যে অপ্রিয় সত্যগুলো কেউ আমাদের বলতে চায় না……….

মা বলতেন আমি যেন শুধরে যাই | Rokomari |

তাকে বাংলাদেশের প্রায় সকলেই চিনে। চেনাটা যদি ইতিবাচক হতো তাহলে হয়তো তার পরিবারের সকলেই গর্বিত হতো। তাকে যে পরিচয়ে চিনে সে পরিচয় আমরা আসলেই কেউ কখনো চাইই না। তিনি যেভাবে তার জীবনের লম্বা সময় কাটিয়েছেন সেই জীবনও কারোও হোক সেটাও আমরা চাই না। তিনি এমন একজন ব্যক্তি ৩২ বছর জেলে বন্দী ছিলেন, সেখানে হয়েছেন জল্লাদ এবং আজ পর্যন্ত ৬০ এর অধিক মানুষকে ফাঁসি দিয়েছেন, সেই সাথে তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কিনা ২ কারাগারে ৪ আসামিকে ফাঁসি দিয়েছেন তাও আবার এক রাতে, বন্ধী জীবনের আগে তিনি ছিলেন, একজন রাজনীতিবিদ, তার আগে ছিলেন একজন আর্মি সৈনিক। কিন্তু হঠাৎ করেই তার জীবন কোন এক ঘটনায় বদলে যায় এবং খুন, অস্ত্র এবং ডাকাতির মামলা হয়ে তার ১৮৬ বছরের জেল হয়। সেই মানুষটা আজকে আমাদের সেটে তিনি হলেন জল্লাদ শাহজাহান।
7 de 13